1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কাবার গিলাফ পরিষ্কার ও সুগন্ধিযুক্ত করলেন শায়খ সুদাইস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ১:৪২ pm

রমজানের শেষ দশকের আগে সৌদি আরবের মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফের গিলাফ পরিচ্ছন্ন ও সুগন্ধিযুক্ত করার কাজ সম্পন্ন হয়েছে। হারামাইন প্রশাসন ও হারামাইন পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ডক্টর আব্দুর রহমান আস সুদাইস এই কাজের নেতৃত্ব দিয়েছেন।

সোমবার তার নেতৃত্বে রমজানের শেষ দশককে সামনে রেখে কাবার গিলাফ পরিষ্কার, নিয়মিত মেরামত ও সুগন্ধিযুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সৌদি সরকারি বার্তা সংস্থা এসপিএ-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

শায়খ সুদাইস এএসপিকে বলেন, সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে কাবার প্রতি মর্যাদা ও ভালোবাসা রয়েছে। এ কারণেই বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কাবার প্রতি সব সময় অসাধারণ আগ্রহ দেখিয়ে থাকেন।

তিনি বলেন, ‘সৌদি কর্তৃপক্ষ কাবার সৌন্দর্যকে বৃদ্ধির জন্য জনশক্তি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে’।

প্রসঙ্গত, হারামাইন শরীফাইন প্রশাসন কাবাকে সুগন্ধিযুক্ত করার জন্য উচ্চমানের পারফিউম ব্যবহার করে থাকেন। কাবার গিলাফ তৈরিতে সবচেয়ে ভালোমানের রেশমের কাপড় ব্যবহার করা হয়।

সূত্র : আল-আরাবিয়া
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ