1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক মাসের মধ্যেই সরকারি বাংলো ছাড়তে হবে রাহুল গান্ধীকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ৭:০১ am

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা ‌‘মানহানিকর’ মন্তব্যের জেরে দুই বছরের সাজা পেয়েছেন রাহুল গান্ধী। আদালতের সেই রায়ের কারণেই তিনি হারিয়েছেন সংসদ সদস্য পদও। এবার রাহুলকে আরো এক নোটিশ দিয়েছে লোকসভা হাউজিং কমিটি।

এক মাসের মধ্যেই রাহুল গান্ধীকে সরকারি বাসভবন ছাড়তে হবে।

যদিও রাহুল গান্ধীর দল জানিয়েছেন, এখনও বাংলো ছাড়ার কোনো নোটিশ পাওয়া যায়নি।
কংগ্রেস মুখপাত্র নাসের হুসেন বলেছেন, নিরাপরাধ কণ্ঠস্বর দমিয়ে রাখতে সব ধরনের পন্থাই অবলম্বন করছে বিজেপি।

২০১৪ সালে উত্তর প্রদেশের আমেথি আসন থেকে লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর রাহুল গান্ধী নয়াদিল্লিতে ১২, তুঘলক লেনে সরকারি বাংলোটিতে বাস করছেন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ