1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পরকীয়ায় স্বপ্ন ভঙ্গ প্রবাসির, ১৯ লাখ নিয়ে পালালো স্ত্রী

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মার্চ, ২০২৩ ১১:০৯ pm

স্ত্রীর পরকীয়া প্রেমে এক প্রবাসির সংসার তছনছ হয়ে গেছে। বিদেশ থেকে পাঠানো নগদ অর্থ ও ৯ লাখ টাকার সোনার গহনা নিয়ে স্বামীর সংসার ত্যাগ করেছে স্ত্রী রিপনা খাতুন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের আসাননগর গ্রামে। গ্রামবাসি জানায়, আসাননগর গ্রামের শাহাদৎ মন্ডলের ছেলে রিপন মিয়া বিদেশে থাকেন। সেখান থেকে টাকা ও সোনার গহনা পাঠান। এদিকে স্ত্রী রিপনা খাতুন দীর্ঘদিন স্বামীর প্রবাসে থাকার সুবাদে আসাননগর গ্রামের আকবর মন্ডলের ছেলে ইমরান হোসেনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে গত ১৫ মার্চ রিপনা খাতুন ইমরানের সঙ্গে নিরুদ্দেশ হয়।

এ ঘটনায় প্রবাসি রিপনের মা মোছাঃ আরিছন নেছা বাদী হয়ে রোববার ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন। এদিকে অভিযোগ পেয়ে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই জাকারিয়া অভিযান চালিয়ে কিছু সোনার গহনা বিভিন্ন স্থান তেকে উদ্ধার করেছেন। মামলার বাদি মোছাঃ আরিছন নেছা জানান, তার ছেলের পাঠানো টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে আমাদের পথে বসিয়েছে। যাবার সময় ছেলে রিপনের চার বছরের কন্যা রাইসাকে নিয়ে গেছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ