1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গলায় পান সুপারি আটকে শিক্ষকের মৃত্যু

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ১১:১০ pm

নীলফামারীর ডোমারে পান সুপারি খাওয়ার সময় গলায় আটকে গিয়ে জাবেদ আলী(৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার(২৩মার্চ) দুপুরে উপজেলার পাঙ্গাঁ মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গাঁ গ্রামে উক্ত মর্মান্তিক ঘটনাটি ঘটে। জাবেদ আলী ওই গ্রামের মৃত আছিমুদ্দিনের ছেলে ও মনিহারী পাড়া গার্লস স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।
মৃত জাবেদ আলীর বড় ভাই আবু তাহের জানান, সকালে নাস্তার ভাত খেয়ে পান সুপারি মুখে দিয়ে বাজারের যাওয়ার জন্য বের হন জাবেদ। এসময় গলায় পান সুপারি আটকে গেলে তার চিৎকারে আমরা বের হই। অনেক চেষ্টা করেও গলা থেকে পান সুপারি বের না হওয়ায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে চিকিৎসাধিন অবস্থায় দুপুর বারোটার দিকে তার মৃত্যু হয়।

পাঙ্গাঁ মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টো জানান, আমি খবর পাওয়া মাত্র মৃতের বাড়ীতে যাই। শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর জানাযা শেষে পারিবারিক করবস্থানে মৃতের দাফন কার্য সম্পন্ন হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ