1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ শেষ হচ্ছে হজের নিবন্ধন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ১২:১৫ pm

চলতি বছর হজে যেতে নিবন্ধনের দিন শেষ হচ্ছে আজ। তবে নিবন্ধনের জন্য প্রাপ্ত কোটা এখনও পূরণ করতে পারেনি বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল পৌঁনে ১০টা পর্যন্ত মোট নিবন্ধিত হয়েছেন ৯৯ হাজার ২৭৬ জন। কোটা পূরণে এখনও ২৭ হাজার ৯২২ জন বাকি রয়েছে।

এর আগে তিন দফা হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলেও খরচ বেশি হওয়ায় কোটা পূরণ হয়নি। নিবন্ধনের সংখ্যা বেড়েছে খুবই ধীরগতিতে।

চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

সকাল পর্যন্ত সরকারিভাবে ৯ হাজার ৫১৫ জন ও বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজে যেতে ৮৯ হাজার ৭৬১ জন নিবন্ধিত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ