1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মেয়েকে হাসপাতালে নেওয়ার পথে মায়ের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩ ১০:৪৯ pm

অন্তঃসত্ত্বা মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকার যাত্রাবাড়ীর কাজলায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রবাড়ী থানার ওসি মো. মফিজুল আলম বলেন, কাজলার বাসা থেকে অন্তঃসত্ত্বা মেয়ে তমা রানী নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন প্রীতিরানী দাস। একটি লেগুনা প্রীতিরানী দাসকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।

এ বিষয়ে তমা রাণী বলেন, শুক্রবার তার মা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শ্বশুড়বাড়ি থেকে তাকে ঢাকায় নিয়ে আসে। বাসার কাছে নিয়মিত পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ লেগুনাটি জব্দ করলেও চালককে পাওয়া যায়নি। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ