
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শেখ হাসিনার কোন কুটকৌশলে এখন আর কাজ হবে না। আন্দোলন এখন জনতার আন্দোলনে পরিণত হয়েছে। হাসিনার কোন নোংরা খেলায় আর কাজ হবে না। বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শনিবার ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতা এ কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি দলীয় অফিসের সামনে এ কর্মসূচির আয়োজন করে। শামসুজ্জামান দুদু আরো বলেন, অতীতে আমরা দেখেছি নানা ষড়ষন্ত্রের মাধ্যমে কোন ঘটনা সরকার ঘটিয়ে বিএনপি’র উপর চাপানোর চেষ্টা করেছে। বিএনপি’র ঘাড়ে দোষ চাপানো অতীতের অপকৌশলকে নতুনভাবে তারা শুরু করেছে শেখ হাসিনা।
তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারণে দেশের বিভিন্ন ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন। দুদু বলেন, সরকারের পতন সামনের দিনে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছে ততদিন বিএনপির কর্মসুচি শেষ হবে না। এই সমাবেশ গণ আন্দোলনের রূপ নেবে। এই সমাবেশ থেকে এক সময় রাজপথে মিমাংসা হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে দুদু বলেন আপনারা ১৪ লাখ হাজার কোটি টাকা মেরে দিবেন। টাকা মেরে বিদেশ পাঠাবেন, আর আমরা তা মেনে নেব ? তা হবে না। গণতন্ত্র কেড়ে নিবেন আর আমার দেশের মানুষ ঘরে বসে থাকবে তা আপনারা ভাববেন না। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে কেন্দ্রীয় ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, পৌর বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ভিন্নবার্তা/এমএসআই