1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শ্বশুর বাড়ি এসে ট্রেনে কাটা পড়ে মারা গেলেন জামাই

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩ ১০:২৪ pm

ঝিনাইদহের কালীগঞ্জে শ্বশুর বাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন মানিক মিয়া (৪৬) নামে এক গার্মেন্টস শ্রমিক। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সুন্দরপুর স্টেশনের অদুরে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি নিহত হন। নিহত মানিক বগুড়া সদর উপজেলার জগদাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি গাজিপুরে থাকতেন ও গার্মেন্টস শ্রমিকের কাজ করতেন। তিনি শুক্রবার কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চাঁদবা গ্রামে শ্বশুর মৃত আকবার ধনীর বাড়ীতে বেড়াতে আসেন। চাঁদবা গ্রামের মৃত আকবার ধনীর মেয়ে রোমেনা বেগমের (৪৮) সাথে গত তিন মাস আগে তার বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে।

ঘটনার দিন সকাল ১০টার দিকে পাশ্ববর্তী একতারপুর বাজারে ঘুরতে যাওয়ার কথা বলে শশুরবাড়ি থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টার দিকে খুলনা থেকে ঢাকাগামি চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে সে আত্মহত্যা করেছে নাকি অন্য কোন কারনে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি। কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তিনি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তাই তার মরদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। মোবারকগঞ্জ রেলষ্টেশনের মাস্টার শোভন রায় জানান, ঘটনা জানার পর যশোর রেল পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ