1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইমরানের সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩ ১১:৩৭ pm

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সভা ঘিরে অশান্ত হলো লাহোর। প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে বুধবার (৮ মার্চ) পিটিআই নেতা-কর্মীরা সমবেত হওয়ায় সক্রিয় হয় পুলিশ। দিনভর দফায় দফায় সংঘর্ষ চলে। ইমরান সমর্থকদের ইট-পাথরের জবাবে লাঠিচার্জ, জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

পিটিআইয়ের অভিযোগ, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পনা মাফিক হামলা চালিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, তোষাখানা মামলায় (প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া বিদেশি উপহার আইন ভেঙে নিজের কাছে রাখা ও বিক্রি করা) অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করতে দু’দিন আগেই লাহোরের জ়ামান পার্কে তার বাড়িতে গিয়েছিল পুলিশ। কিন্তু সাবেক পাক ক্রিকেট অধিনায়কের দেখা না পেয়ে ফিরে আসে তারা। সেসময় থেকেই তার ঘরের সামনে লাগাতার অবস্থান করছেন পিটিআই নেতা-কর্মীরা।

বুধবার পাক পঞ্জাবের রাজধানী শহরে সমাবেশের ডাক দিয়েছিলেন ইমরান। তোষাখানা মামলার ঘটনায় ৫ বছরের জন্য যে কোনও ভোটে ইমরানের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছে পাক নির্বাচন কমিশন। তারই প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তবে মঙ্গলবার (৭ মার্চ) যেকোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে লাহোর পুলিশ। পাশাপাশি শহর জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। পিটিআই সমর্থকেরা তা অমান্য করাতেই বাধে বিপত্তি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ