1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছাড়া পেলেন অভিনেতা সেজান খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩ ১১:০৭ pm

ভারতীয় টেলিভিশন অভিনেতা সেজান খান পাসপোর্ট গচ্ছিত রেখে রোববার জেল থেকে ছাড়া পেয়েছেন। মহারাষ্ট্রের আদালত তার জামিন মঞ্জুর করেছেন। গত ডিসেম্বরে সাবেক প্রেমিকা অভিনেত্রী তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন সেজান। খবর আনন্দবাজারের।

খবরে বলা হয়- ‘আলি বাবা’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তুনিশার গত বছর ২৪ ডিসেম্বর অস্বাভাবিক মৃত্যু হয়। তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে সেজান- তুনিশার মা এ অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর ২৫ ডিসেম্বর গ্রেফতার করা হয় সেজানকে। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অসঙ্গতিপূর্ণ উত্তর দেওয়ায় তার ওপর সন্দেহ আরও বাড়তে থাকে তদন্তকারী কর্মকর্তাদের।

রোববার পুলিশি হেফাজত থেকে ছাড়া পান সেজান। তিন মাস পর তার জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার এক লাখ রুপির চুক্তিতে জামিন মিলেছে তার। এদিকে তার পাসপোর্ট জমা নেওয়া হয়েছে, যাতে তিনি দেশ ত্যাগ করতে না পারেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ