1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাচাকে পিটিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ৭:৪১ pm

কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে ভাতিজার বিরুদ্ধে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার দস্যুনারায়ণপুর গ্রামে ঘটে এ ঘটনা ঘটে ।

নিহত সাজ্জাদ হোসেন সাজু (৩৮) ওই গ্রামের মৃত সিরাজউদ্দিনের ছেলে। অভিযুক্ত নাঈম নিহতের বড় ভাই ইসমাইলের ছেলে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা গেছে, সাজুর সঙ্গে তারই বড় ভাই ইসমাইলের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সিরাজউদ্দিন মৃত্যুর আগে তিন শতাংশ জমি স্ত্রী ছালেহা বেগমকে (৭০) রেজিস্ট্রি করে দিয়েছিলেন।

সিরাজের মৃত্যুর পর বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলের সাজু মায়ের দেখাশোনা করলেও মেজো ছেলে ইসমাইল কোনো খবর রাখে না। এ কারণে ছালেহা বেগম তার বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে স্বামীর দেওয়া তিন শতাংশ জমি সমান ভাগে রেজিস্ট্রি করে দেন। আজ সকালে ওই ফসলি জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে বড়ভাই ইসমাইল, ভাবি কুহিনূর ও ভাতিজা নাঈমের সঙ্গে বাগ-বিতণ্ডা হয় সাজুর।

এক পর্যায়ে নাঈম তার চাচা সাজুকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মাটিতে পড়ে যান। এ সময় সাজুর স্ত্রী ও সন্তানরা ডাক-চিৎকার শুরু করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে সাজুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের স্ত্রী আনোয়ারা বেগম যুগান্তরকে বলেন, শাশুড়ির দেওয়া জমিতে চাষ করতে গেলে ভাসুর ইসমাইল ও তার ছেলে নাঈম, স্ত্রী কুহিনূর আমাদের খুন করে ফেলবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আজ তার বাস্তব প্রমাণ হলো।

এ বিষয়ে নিহতের মা ছালেহা বেগম বলেন, ‘আমার স্বামী মৃত্যুর আগে তিন শতাংশ জমি রেজিস্ট্রি করে দিয়েছিলেন আমাকে। সেই জমি বড় ছেলে ইব্রাহিম ও ছোট ছেলে সাজুকে রেজিস্ট্রি করে দিয়েছি কারণ তারা আমাকে খাওন, কাপড় ও টাকাপয়সা দেয়। কিন্তু মেজো পোলায় কিছু দেয় না এই জন্য তারে জমি দেই নাই। নাতি নাঈম আমার পোলারে মাইরালাইছে। আমি তার বিচার চাই।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ