1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৪০ pm

মুন্সীগঞ্জের গজারিয়ায় অজ্ঞাত গাড়িচাপায় মেহেদী হাসান তুষার (২৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরেক আরোহী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম। নিহত মেহেদী হাসান চাঁদপুরের মতলব উপজেলার নিলেরচর গ্রামের শামসুল হকের ছেলে।

রাশেদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলযোগে তারা দুজন গাজীপুর থেকে মতলবে যাচ্ছিলেন। রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সেনাসদস্য তুষার নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী রিয়াজ উদ্দিন। তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিহতের পরিচয়পত্র থেকে জানা গেছে তিনি সেনাসদস্য ও কুমিল্লা ক্যান্টনমেন্টে কর্মরত।’

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ