1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :

সৌদিতে একত্রে ওমরাহ পালন করলেন মুশফিক-রিয়াদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩ ১:৫৯ pm

সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই টুর্নামেন্ট শেষে আগামী ১ মার্চ ঘরের মাটিতেই শুরু হচ্ছে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। মাঝে কয়েকদিনের ছুটি টাইগার ক্রিকেটাররা যে যার মতো করে অবসর সময় কাটাচ্ছেন।

এই সময়টাই পবিত্র ওমরাহ হজ পালন করার ব্রত করেছেন বাংলাদেশ দলের দুই সতীর্থ ও সম্পর্কে ‘ভায়রা ভাই’ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এজন্য বিপিএল ফাইনাল ম্যাচ খেলেই রিয়াদকে সঙ্গে নিয়ে সৌদি আরবে পাড়ি জমান মুশফিক। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তারা।

টাইগার শিবিরের অভিজ্ঞ এই দুই তারকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে আলাদা আলাদা পোষ্ট করেন। নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক ক্যাপশনে সমর্থকদের সালাম জানান। আর সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করে রিয়াদ ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন।

পবিত্র ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন এই দুই তারকা তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।

ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ বাংলাদেশে আসবেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তারপরই শুরু হবে অনুশীলন ক্যাম্পে। তার আগেই ফিরতে পারেন মুশফিক-রিয়াদ।

উল্লেখ্য, কয়েক দিন আগে পেসার তাসকিন আহমেদ গিয়েছিলেন ওমরাহ হজ পালন করতে। এছাড়া তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ পরিবারসহ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। আর বিপিএলের মাঝপথেই ওমরাহ করতে গিয়েছিলেন সাকিব আল হাসানও।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ