1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভাসানচর পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৩০ pm

রোহিঙ্গাদের সুযোগ-সুবিধা দেখতে নোয়াখালীর হাতিয়ায় ভাসানচর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূতসহ ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে হেলিকপ্টারে দলটি ভাসানচর পৌঁছায়। একই সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে ১১ সদস্যের আরেকটি প্রতিনিধি দলও ভাসানচর আসে। পরে উভয় প্রতিনিধি দলের সদস্যরা একসঙ্গে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের জীবনযাত্রার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূতরা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের ইয়াও ওয়েন, ফ্রান্সের মারি মাসদুপুই ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো ভাসানচরে আসেন। তাদের সঙ্গে ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট। বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তারা সেখানকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তারা বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয়ে জানতে চান। পরিদর্শন শেষে বেলা ৩টার দিকে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন-পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক, পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।

মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদূতরা ভাসানচরের ব্যবস্থাপনা দেখে খুবই খুশি। আন্তর্জাতিক মান রক্ষা করেই রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শন শেষে তারা সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ