
নেত্রকোনার পূর্বধলায় চাঞ্চ্যল্যকর কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আবুল কাশেমকে সুনামগঞ্জের জগন্নাথপূর থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ ময়মনসিংহের একটি অভিযানিক টিম। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফেব্রয়ারী ভোররাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
মামলার বরাতে র্যাব জানায়,আসামী আবুল কাশেম এবং ভিকটিম হাসিনা (১৭) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার যাত্রাবাড়ি পাশাপাশি মাইজপাড়া গ্রামের বাসিন্দা ছিল। আসামী কাশেম হাসিনাকে প্রায়শই রাস্তাঘাটে চলাফেরার সময় ইভটিজিং করত।
২০১৫ সালে ঘটনার দিন পরিবারের অন্যান্য সকল সদস্য দাওয়াত খাওয়ার জন্য আত্মীয়ের বাসায় যাওয়ায় ভিকটিম বাড়িতে একাই ছিল। সেই সুযোগে আসামী ভিকটিমের বাড়িতে ঢুকে ৩ সহযোগীর সহায়তায় ভিকটিমকে ধর্ষণ করে। ঘটনার পর হাসিনার বাবা বাদী হয়ে চারজনকে আসামী করে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
আসামী সেকেন্দার আলীকে মামলার চার্জশিট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল এবং অপরাপর আসামী আবুল কালাম ও সিদ্দিকুর রহমানকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস এবং আবুল কাশেমকে যাবজ্জীবন সাজা প্রদান করে।
গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাকে নেত্রকোনার পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই