
নড়াইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে অবহিতকরণ সভা ও সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) এক দিনের ক্যাম্পেইন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সিভিল সার্জন অফিসের আয়োজনে অফিস মিলনায়তনে এ সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলায় মোট ৯৫ হাজার ১৪৭ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সভায় জানানো হয়, নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৫৭১ শিশুকে ১টি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৮৩ হাজার ৫৭৬ শিশুকে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
অবহিতকরণ সভা শেষে সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে সভায় সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সুব্রত হালদার, সরকারি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য কর্মি, ইমাম, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন এ সময় উপস্থিত ছিলেন।
ভিন্নবার্তা/এমএসআই