1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিকের

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৫ pm

জেলা শহরের নিখিলনাথ রোড এলাকার স্বপন মজুমদারের ছেলে পাপ্পু মজুমদার (৪০) ৭১ বাংলা টিভি ও দৃক নিউজের জেলা প্রতিনিধি ছিলেন।

১৫ ফেব্রুয়ারী আনুমানিক বিকাল সাড়ে ৪টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মযমনসিংহগামী মহুয়া ট্রেনটি বারহাট্টা উপজেলার বরুহাটি এলাকায় পৌছালে ধাক্কা লাগার এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রেল পুলিশ জানায়, পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে বেসরকারী সংস্থা স্বাবলম্বীতে চাকুরীতে কর্মরত ছিল। সেজন্য তার শিশু কন্যাকে নিয়ে মোটর বাইকে করে মোহনগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার বরুহাটি এলাকার সড়কের পাশে একটি দোকানে তার ছয় বছর বয়সি মেয়েকে বসিয়ে রাখে।

প্রকৃতির টানে সাড়া দিতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় তার দুই কানে হেড ফোন লাগানো ছিল। এসময় দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দিলে পড়ে যায় পাপ্পু। বেশি রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

সন্ধ্যায় পরিবারের সদস্যদের কাছে তার মরদেহ হস্তান্তর করে পুলিশ।

এ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নেত্রকোনার সংবাদকর্মীরা এবং শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জেলার সাংবাদিকরা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ