
আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা আজ বুধবার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টার দিকে এ সভা আহ্বান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সভায় আসন্ন স্থানীয় সরকারের কয়েকটি পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করা হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ