1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:১২ pm

বিশ্ব ভালোবাসা দিবসে নাটোর সদর উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন হাসান (২২) নামে এক যুবক। ওই স্কুলছাত্রীকে লেখা একটি চিঠিও তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসান উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের করোটা সীমান্ত এলাকার আ. মান্নানের ছেলে।

দীঘাপতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শাহ আলম জানান, দীর্ঘদিন থেকে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন হাসান। সকালে ওই ছাত্রী স্কুলে প্রবেশ করছিল। এ সময় স্কুল গেটের বাইরে তাকে ফুল দিতে যান ওই যুবক। এ সময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলে জোর করতে থাকেন হাসান। পরে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি জানায়। তখন স্থানীয়দের সহযোগিতায় হাসানকে আটক করে গণপিটুনি দেওয়া হয়।

অভিভাবককে ডেকে ওই যুবককে তাদের কাছে সোপর্দ করা হয় বলে জানান ইউপি সদস্য।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ