
সিলেটের গোলাপগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও ৯ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিত তাদের পরিচয় জানা যায়নি।
রোববার গোলাপগঞ্জের হাজিপুর এওলাটিকর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে (সিলেট থ ১১-৩৩৬৩) বিপরীতমুখী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-১৬৮০) ধাক্কা দেয়। এরপর আরেকটি সিএনজিচালিত অটোরিকশাকেও (সিলেট থ ১১-৪০৩৩) ধাক্কা দেয় ট্রাকটি। এতে দুই অটোরিকশার চালকসহ ১১জন আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলে একজন নারী ও একজন পুরুষ নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।
ভিন্নবার্তা/এমএসআই