1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫৮ pm

নেত্রকোনায় বিএনপি দলীয় চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা হয়েছে। রোববার নেত্রকোনা মডেল থানায় এই মামলা হয়। পুলিশ পাঁচজন বিএনপি দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও কাইলাটী ইউনিয়নে শনিবার বিএনপি’র পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমস্ত কর্মসূচি চলাকালে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় রৌহা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান বাদী হয়ে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন রিপন, রৌহা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাতেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহমুদসহ ৯৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০০- ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই মামলায় বিএনপি কর্মী সিরাজুল মনির মোস্তাকিন, নাজমুল ফকির ও মো. আমিরুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করে।
অন্যদিকে উপজেলার কাইলাটী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান বাদী হয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম আহমেদ, সাধারণ সম্পাদক আবদুল আজিজসহ ৬৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫০জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় অপর মামলাটি করেন। পুলিশ ওই মামলায় বিএনপি কর্মী মঞ্জিল মিয়া ও কাজল মিয়াকে গ্রেপ্তার করে। পুলিশ উভয় মামলায় গ্রেপ্তার হওয়া চারজনকে শনিবার আদালতে পাঠিয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার অভিযোগে দুইটি মামলা হয়েছে। ওই সমস্ত মামলায় পঁাচজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ