1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩ ৭:১৭ pm

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বিমানযোগে ত্রাণ ও চিকিৎসাসামগ্রী দেশটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ত্রাণ সহায়তার জন্য বড়-ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনো খাবার ও ওষুধ পাঠানো হবে। এ মিশনের নেতৃত্ব দেবেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান সিরিয়ায় পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে শুক্রবার সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে। সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর বিমানটি পুনরায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

আরও পড়ুন>> তুরস্কে ৪৬ সদস্যের উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। বিধ্বংসী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই এ পর্যন্ত মারা গেছেন ১৭ হাজার ৬৭৪ জন। অন্যদিকে, সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে যোগ দিয়েছে কয়েক হাজার সদস্য। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে ওইসব স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ