1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:২৬ pm

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের। পাকিস্তানের কাছে বেশ বড় ব্যবধানে হারলেন নিগার সুলতানা জ্যোতিরা।

আজ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে পাকিস্তানের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে ৪ উইকেট হারালেও ১৬ ওভারেই জয় নিশ্চিত করে পাকিস্তান।

আগে ব্যাট করতে নামা বাংলাদেশ দলের ব্যাটাররা শুরু থেকেই ধুঁকতে থাকেন। পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খাবি খেয়েছেন সালমা-স্বর্ণারা। তবে এর মাঝেও কিছুটা লড়াই উপহার দিয়েছেন শারমিন সুলতানা। ৪১ বলে দলীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন তিনি।

বল হাতে পাকিস্তানের নিদা দার ও নিশরা ২টি করে এবং সাদিয়া ইকবাল, আলমান আনোয়ার ও তুবা হাসান ১টি করে উইকেট নিয়েছেন।

জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার সিদরা আমিনের উইকেট হারালেও জাভেরিয়া ওয়াদুদ (১২) ও বিসমাহ মারুফের (২৪) ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। মাঝে ওয়াদুদের পর দ্রুত মুনিবা আলী সিদ্দিকিও (৯) বিদায় নিলেও পাকিস্তানের জয় পেতে সমস্যা হয়নি। নিদা দার (২৪) ও আয়েশা নাসিম (২০) মিলেই বাকি পথ সহজেই পাড়ি দেন। দুজনেই শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন।

বল হাতে বাংলাদেশের রুমানা আহমেদ ও মারুফা খাতুন ২টি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে ৮ ফেব্রুয়ারি।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ