1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে স্টুডেন্টস্ কেয়ার কোচিং সেন্টারের উদ্বোধন

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) 
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩ ১০:৫১ pm

মেধা তোমাদের, গড়ার দায়িত্ব আমাদের” এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে স্টুডেন্টস্ কেয়ার কোচিং সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ডোমার থানা সংলগ্ন উর্মি মার্কেটে কোচিং সেন্টারটির শুভ উদ্বোধন করেন স্টুডেন্টস্ কেয়ার কোচিং সেন্টারের পরিচালক মো. রেজাউল করিম। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহমেদ।
স্টুডেন্টস্ কেয়ার কোচিং সেন্টারের পরিচালক শাহীনুর রহমান সজীবের সভাপতিত্বে ও সহকারী পরিচালক আলী হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মামুনুর রশিদ বসুনিয়া সজিব, আলভি মেডিসিন স্টোরের সত্ত¡াধিকারী শফিকুল ইসলাম শফিক, ট্রাক্টর সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুসহ কোচিং সেন্টারের ছাত্র/ছাত্রী, শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।
কোচিংটির বৈশিষ্ট্য- দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, শিক্ষিকা দ্বারা পাঠদান। ইংরেজী, গনিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ের উপরে সার্বিক গুরুত্ব প্রদান। সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরীক্ষা গ্রহন ও রেজাল্ট শীটের মাধ্যমে অভিভাবক অবহিত করা। মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়নে সর্বক্ষণ সচেষ্ট। কোচিং সেন্টারটি নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ