
নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআন শরীফে অগ্নি সংযোগের প্রতিবাদ ও পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক উস্কানি সহ ইতিহাস বিকৃতিকারীদে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নেত্রকোনা সম্মিলিত উলামা মাশায়েক পরিষদ।
শুক্রবার জুমার নামাজের পর শহরের জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলকারিরা।
কুরআন অবমাননার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নেত্রকোনার আহবায়ক মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী, শুরা সদস্য, মাওলানা নুরুল্লাহ ভুইয়ান,, শুরা সদস্য, মাওলানা মোস্তাফা আহমাদ জিহাদি, শুরা সদস্য, মুফতি মাহমুদুল হাসান ফারুকী, শুরা সদস্য, মুফতি তরিকুল ইসলাম আল আদিব, শুরা সদস্য, মাওলানা মোতালিব ফয়েজী, শুরা সদস্য মাওলানা আব্দুল হান্নান, হাফেজ কারী রবিন মুন্না, কারী আব্দুল মোতালিব, মুফতি আব্দুল্লাহ প্রমুখ।
মিছিলে ওলামা মাশায়েখ ছাড়াও সাধারণ মুসুলি্রা অংশগ্রহণ করেন।
ভিন্নবার্তা/এমএসআই