
কুমিল্লার, মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের ১২৭ নং রামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ্য প্রহরী, মোহাম্মদ ইয়াসিন মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। তিনি তার গ্রামে ও আশেপাশের গ্রামের ও বিদ্যালয়ের উপবৃত্তির তালিকা হতে মহিলা অভিভাবকদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। যার ফলে সে বিভিন্ন জায়গায় অবৈধ ও অনৈতিক কার্যকলাপের সাথে ধরা পড়ে। অনেক জায়গা হতে স্থানীয় মেম্বার মোহাম্মদ কামাল হোসেন, দপ্তরি ইয়াসিনকে উদ্ধার করে। কোন ঘটনার উপযুক্ত বিচার না হওয়াতে দপ্তরি ইয়াসিন আরো বেপরোয়া হয়ে ওঠে।
গত ১৮/০২/২০২২ ইং তারিখে দপ্তরি ইয়াসিন আমপাল গ্রামের এক বিধবা মহিলা হাসি বেগমের সাথে রাত আনুমানিক ৯ঃ৫০ মিনিটে অনৈতিক কর্মকাণ্ড চলাকালীন সময় স্থানীয় জনগণ হাতেনাতে ধরে ফেলে। যাহা স্থানীয়ভাবে জনগণ নিষ্পত্তি করার লক্ষ্যে শালিষ বৈঠকের আয়োজন করে ব্যর্থ হয়। অমীমাংসিত অবস্থায় বৈঠক হট্টগোলের মাধ্যমে শেষ হয়ে যায়। এলাকাবাসী চরিত্রহীন লম্পটের উপযুক্ত বিচার দাবি করছে। এমতাবস্থায় স্থানীয় জনগণ উপজেলা নির্বাহ অফিসারের নিকট শান্তি-শৃঙ্খলা ব্যবস্থা বজায় রাখার দাবী করে আবেদন দায়ের করে।
আরো অভিযোগ রয়েছে, কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৮নং ছালিয়াকান্দি ইউনিয়নের ১২৭ নং আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর নৈশ কাম দপ্তরী ইয়াছিন অত্র বিদ্যালয়ের নিয়োগ এর পর থেকে ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচারন করে আসছে। বিদ্যালয়ের উপবৃত্তির তালিকা হতে বিভিন্ন মহিলা অভিভাবকদের মোবাইল নম্বর সংগ্রহ করে কিছু মহিলার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলে, যার ফলে বিভিন্ন মহিলার সাথে অনৈতিক কার্যকলাপের সাথে ধরা পড়ে। যাহা গ্রামের জনগন অবগত আছেন। গত ১৮/১২/২০২২ ইং তারিখে রাত ৯:৩০ মিনিটে আমপাল গ্রামের মোসাঃ হ্যাপী আক্তার, স্বামী মৃত মোঃ মফিজুল ইসলাম (মকরম) সাথে তাহার বাড়ির লোকজন ঐ বিধবা মহিলার ঘরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপের সময় বিবস্ত্র অবস্থায় হাতে নাতে ধরা পড়ে।
যাহা স্থানীয় ভাবে জনগন গত ০১/০১/২০১৩ ইং তারিখে মহিলার বাড়ীতে গ্রামের সালিশীর মাধ্যমে নিষ্পত্তি করতে ব্যার্থ হয়। গ্রামবাসীর অভিযোগ দপ্তরি ইয়াসিন ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ কামাল হোসেনের খুবই ঘনিষ্ঠ লোক। তাই ওয়ার্ড মেম্বার তার এই কার্যকলাপ প্রশ্রয় দিয়ে নামমাত্র একটি বিচারের মাধ্যমে শেষ করে দিতে চায়। এই অবস্থা বিদ্যমান থাকলে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকগন চিন্তিত ও আতংকিত। এলাকাবাসীর দাবি এই চরিত্রহীন দপ্তরী বিদ্যালয়ে থাকলে আমাদের সন্তানরা নিরাপদ নয়। এমতাবস্থায় সকল অভিভাবকগন চরিত্রহীন পন্তরীর অবসারনের দাবিতে সোচ্চার অঙ্গীকারবদ্ধ।
ভিন্নবার্তা/এমএসআই