
৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ১২ দিন দোহাজারী-চট্রগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে চট্টগ্রাম থেকে শুধুমাত্র পটিয়া পর্যন্ত চারটি ডেমু ট্রেন চলাচল করবে। চট্টগ্রামের দোহাজারী রেল স্টেশনের পুনর্নির্মাণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলওেয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় দোহাজারী স্টেশন ইয়ার্ড পুনর্নির্মাণ করা হচ্ছে। এজন্য আগামী ৩০ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দোহাজারী-চট্টগ্রাম রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। একই সময়ে দোহাজারী স্টেশনের সব অপারেশনাল ও বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ থাকবে। এই সময়ে এ রুটে ডেমু ট্রেন ১, ২, ৩ ও ৪ চট্টগ্রাম-পটিয়া-চট্টগ্রাম রুটে চলাচল করবে।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান কালের কণ্ঠকে বলেন, ‘দোহাজারী স্টেশনের পুরাতন লুপ লাইন খুলে নতুনভাবে লাগানো হচ্ছে। এজন্য ওই স্টেশনের সব কার্যক্রম আগামী ১২ দিনের জন্য বন্ধ থাকবে। ওই রুটে চলাচল করা ডেমু ট্রেনগুলো চট্টগ্রাম থেকে পটিয়া পর্যন্ত চলাচল করবে।’
রেলওয়ে সূত্রে জানা যায়, দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের প্রথম ধাপে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। পরবর্তীতে কক্সবাজার থেকে মিয়ানমার সীমান্তের গুনদুম পর্যন্ত আরো ২৮ দশমিক ৭৫ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হবে। এর মাধ্যমে ট্রান্স এশিয়া করিডোরের সঙ্গে সংযোগ স্থাপন এবং একই সঙ্গে পর্যটন শহর কক্সবাজার রেল নেটওয়ার্কের আওতায় আসবে।
এ ঘটনায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সেটির চালক পালিয়ে গেছে।