1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মাঠ থেকে সাকিব-তামিমদের বিদায় চান মাশরাফি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩ ৭:৩০ am

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাদের একজন মাশরাফি বিন মুর্তজা। প্রায় দুই দশক খেলেছেন আন্তর্জাতিক মঞ্চে।

২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি টাইগারদের সাবেক এই অধিনায়ককে।

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন মাশরাফি। অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও সফল এই অধিনায়ক। এর মধ্যে আলোচনায় তার অবসর ইস্যু।
বিপিএলের সিলেট পর্বে মাঠে নামার আগের দিন বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি।

সেখানে অবসর প্রসঙ্গ আসলে তিনি জানান, মাঠ থেকে বিদায় নেওয়ার আশা করেন না তিনি। এমনকি বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশাও করেন না। তবে সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই বিদায় দেখতে চান তিনি।

তিনি বলেন, হ্যাঁ অবশ্যই ওই সংস্কৃতিতে যাওয়া উচিত, ওই সংস্কৃতি সেট আপ করা দরকার। যারা আছে এখন, সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম, কেউ স্বীকার করুক বা না করুক; তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়…তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে।

মাশরাফি আরও বলেন, দীর্ঘদিন, দীর্ঘসময় তারা শ্রম দিয়েছে। অনেক কিছু ত্যাগ করেই সময় দিয়েছে। মানুষ তো হিসাব করে কত টাকা পেল। কিন্তু তারা যে শ্রম দিয়েছে, দিনের পর দিন ত্যাগ করেছে, এটা কেউ জানে না। ওই সম্মানটা যেন তারা পায়। যারা মধ্য বয়ে আছে, তরুণ আছে, তাদের যেন বিশ্বাসটা আসে, আমাদের দেশ থেকে এতটুকু সম্মান নিয়ে যেতে পারবো।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ