1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দেশে বাণিজ্য-বিনিয়োগ পরিবেশে যথেষ্ট উন্নতি ঘটেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩ ১০:৩৩ pm

গত কয়েক বছরে বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশের যথেষ্ট উন্নতি ঘটিয়েছে বাংলাদেশ। যার ফলে দেশে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারছে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি কোম্পানি।

বাংলাদেশ বিজনেস সামিট বিষয়ে ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হ‌য়।

সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, বিনিয়োগ ও শিল্প স্থাপনের মাধ্যমে বাংলাদেশে উন্নয়ন যাত্রায় অন্যতম অংশীজন হয়ে কাজ করছে বিদেশি বিনিয়োগকারীরা। সামিটে অংশ নিয়ে বাংলাদেশের বাণিজ্য সম্ভাবনাকে কাজে লাগাতে কৌশল নির্ধারণে বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা, মতামত এবং পরামর্শ আহ্বান করেন তিনি।

জসিম উদ্দিন জানান, আন্তর্জাতিক এই সামিটে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতাদের এরইমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে।

এসময় এশিয়ার বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্রবিন্দুতে রূপান্তর হওয়ার পথে বাংলাদেশের সাফল্য তুলে ধরাসহ বিজনেস সামিটের অন্যান্য দিক সম্পর্কে বিদেশি বিনিয়োগকারীদের অবহিত করেন এফবিসিসিআই সভাপতি।

মতবিনিময় সভায় এফআইসিসিআই সভাপতি নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশ বিজনেস সামিট নিজেদের উপস্থাপনের সুযোগ করে দেবে বাংলাদেশে স্থাপিত বিদেশি কোম্পানিগুলোকে।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, হাবীব উল্লাহ ডনসহ অন্যান্য পরিচালকরা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ