
নানা কর্মসূচির মধ্যদিয়ে ঝিনাইদহে জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র আয়োজনে রক্তদান, শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শহরের একটি বেসরকারী ক্লিনিকে ১০ জন অসুস্থ রোগীর রক্তদান করেন নেতাকর্মীরা। এছাড়া উজির আলী হাইস্কুল মাঠে ৫’শ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন করা হয়।
এ সব কর্মসুচি শেষে জেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা কিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ বলেন, এ দেশের স্বাধীনতার ঘোষক একমাত্র জিয়াউর রহমান। অথচ আজ এই ভোটার বিহীন সরকার জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃত করছে। তিনি বলেন, দেশে গনতন্ত্র ও জনতার সরকার প্রতিষ্ঠা হলে দেশে প্রকৃত ইতিহাস তুলে ধরা হবে। জাতি আর মিথ্যা ও তামাদি ইতিহাস শুনতে চাই না।
ভিন্নবার্তা/এমএসআই