1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ : তদন্ত কমিটি গঠন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩ ১০:৫২ pm

গাজীপুরে পুলিশের নির্যাতনে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৮ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ তদন্ত কমিটি গঠন করেছে।

জানা গেছে, বাসন থানা পুলিশের নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগে বিক্ষোভ-অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুব হোসেন ও নুরুল ইসলামের ওই ব্যবসায়ীকে আটক করে নির্যাতন করে। পরে তার মৃত্যু হয়। তবে পুলিশের দাবি, আটকের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে তিনি সড়ক দুর্ঘটনায় মারা যান।

এ ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেনকে কমিটির প্রধান করা হয়েছে। অন্য দুইজন হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) আবু তোরাব শামসুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার রেজাওয়ান আহমেদ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম-উত্তর) আবু তোরাব শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ