
মহেশপুর ৫৮ বিজিবি পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা মুল্যের সোনার বার ও চারটি ভারতীয় তৈরী এয়ারগান উদ্ধার করেছে। এ সময় বিজিবির হাতে আটকত হয়েছে সোনা পাচারকারী মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রামের নাছির উদ্দীনের ছেলে বায়েজিদ হোসেন। মঙ্গলবার রাতে বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহেশপুর ব্যাটালিয়ন সদর এবং মাধবখালী বিওপি থেকে বিজিবির দুইটি আভিযানিক দল গোপন সুত্রে খবর পেয়ে পদ্ম পুকুর ডিগ্রী কলেজের কাছে অবস্থান নেয়। দুপুর আড়াইটার দিকে বিজিবির টহল দল একটি ইজিবাইকের গতি রোধ করে তল্লাসী চালায়। ইজিবাইকের মধ্য থেকে দুইটি কসটেপে মোড়ানো ৪৬৬.৩৮ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ বহনকারী বায়েজিদকে আটক করে।
উদ্ধারকৃত সোনার মুল্য চৌত্রিশ লাখ আটান্ন হাজার আটশত ত্রিশ বলে জানা গেছে। এদিকে মাধবখালী বিওপি থেকে আসা বিজিবির আরেকটি টহলদল বিকাল পৌনে তিনটার দিকে মাধবখালী ময়নাগাড়ী মাঠের মধ্যে তিনজন লোককে কাঁধে করে প্লাস্টিকে মোড়ানো বস্তা বহন করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এ সময় বস্তাটি ফেলে তারা ভুট্টার ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে ভারতে চলে যায়। এঘটনায় আসামীসহ সোনার বার মহেশপুর থানায় এবং পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করার ভারতীয় এয়ারগানগুলো জীবননগর থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে।
ভিন্নবার্তা/এমএসআই