1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩ ১০:৩৫ pm

রংপুরে কাউনিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় চুন্না হাড়ি (৫৫) নামে এক বাইসাইকেল আরোহীর নিহতসহ দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাজির বিল্লাহ বিষয়টি নিশ্চত করেন।

জানা গেছে, ভোরে মীরবাগের ধর্মেশ্বর বিজলীঘন্টি এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মীরবাগ রেলস্টেশনে ঝাড়ুদার বাইসাইকেল আরোহী চুন্না হাড়ির মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুন্না হাড়ির মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, উপজেলার ধর্মেশ্বর এলাকায় ভোরে অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চালক ও তার সহযোগী আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকচালক পলাতক রয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাজির বিল্লাহ বলেন, নিহত চুন্না হাড়ির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ