1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নড়াইলে ৩ সাংবাদিকের নামে চাঁদাবাজি মামলায় ৩জনই গ্রেফতার

মোঃআল আমিন, নড়াইল
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩ ১০:৩০ pm

নড়াইলে খবর প্রচারের হুমকি দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি ও ধারাল অস্ত্র নিয়ে আক্রমন করা মামলায় মোঃ রফিকুল ইসলামসহ ৩ সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেতারকৃত সাংবাদিকরা হলেন নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রামের ওমর আলী মোল্যার ছেলে মোঃ রফিকুল ইসলাম, । অপর ২জন লোহাগড়া উপজেলার সাংবাদিক মোঃ টিপু সরদার ও মনির খাঁন। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে সদরের কলোড়া ইউনিয়নের আগদিয়া গ্রামের আঃ রউফ সিকদার খোকন হুজুরের বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা মোঃ মাহমুদুর রহমান।মামলার বাদি মাওঃ রউফ সিকদার (খোকন হুজুর) জানান, নিজ বাড়িতে দীর্ঘ বছর যাবত বিভিন্ন এলাকার সাধারণ মানুষ আমার কাছে এসে তদবীর ও আয়ুর্বেদিক চিকিৎসা নেয়। গত কয়েক মাস যাবত নড়াইলের ভওয়াখালী এলাকার ওমর আলীর ছেলে রফিকুল সাংবাদিক পরিচয়ে আমার এখানে এসে চাঁদা দাবি করতো। কয়েকদিন আগে ফোন করে টাকা রেডি রাখতে বলে। আজ (১৩ জানুয়ারি) সকাল ১১টার সময় আমার আগদিয়ার বাড়িতে সাংবাদিক মোঃ রফিকুল ইসলামসহ অপর ২জন এসে ১লক্ষ টাকা দাবী করে। আমি টাকা না দিতে চাইলে আমাকে চাকু বের করে আক্রমন করলে ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাদের আটক করে। পরে নড়াইল সদর থানায় বিষয়টি জানালে পুলিশ এসে তাদের নিয়ে যায়। ঘটনা উল্লেখে আমি নড়াইল থানায় মামলা করেছি (মামলা নং-২০)। আমি ভুয়া সাংবাদিকদের বিচার চাই।

অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম, মোঃ টিপু সরদার ও মনির খাঁন বলেন, আমরা আঃ রউফ সিকদার (খোকন হুজুর) এর বিরুদ্ধে ঝাঁড়-ফুক দেওয়া ও আয়ুর্বেদিক ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারনা করছেন এমন অভিযোগের তথ্য সংগ্রহের জন্য গিয়েছিলাম। ঘটনাস্থলে উপস্থিত লোকজন আমাদের চাঁদাবাজির অভিযোগ দিয়ে আটক করে মারধর করেছে। আমরা আইনের আশ্রয় নেব।

নড়াইল সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় ৩জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নম্বর-২০। আসামিদের গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছে। সঠিক তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ