1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩ ৯:৫৪ pm

দিনের বেলা রোদের ঝিলিক থাকলেও দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদের স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার রোদের ঝিলিকের মধ্যেই দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে প্রায় এক সপ্তাহ ধরেই অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দিনাজপুরে তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা কমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এটিই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এছাড়াও শুক্রবার নীলফামারীর সৈয়দপুর ও ডিমলায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, দেশের সর্বোত্তরের উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ১০টার পর রোদের ঝিলিক থাকলেও জেঁকে বসেছিল তীব্র শীত। দুপুরে রোদের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। দিনের বেলায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে অব্যাহত শৈত্যপ্রবাহ ও বিকাল থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হওয়ায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। বিপাকে পড়েছেন জীবন ও জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হওয়া নিম্নআয়ের খেটেখাওয়া মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা চালাচ্ছেন ছিন্নমূল ও অসহায় মানুষেরা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ