1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সৈয়দপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট ও ভলিবল সামগ্রী বিতরণ

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩ ১১:৪৩ pm

সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারী) সকাল ১০ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সসম্পাদক মহসিনুল হক মহসিন, যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহিন, পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সদস্য ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী শাব্বু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য, বিভিন্ন স্কুল ও মাদরাসার প্রধানরাসহ শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৪ টি ব্যাট, ৬ টি উইকেট দুই সেট করে ক্রিকেট কীটব্যাগ এবং ১০ টি প্রতিষ্ঠানে ভলিবল সামগ্রী (নেট ও বল) দেয়া হয়। সেইসাথে স্কুল ভিত্তিক ক্রিকেট ও ভলিবল টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়।(ছবি আছে)

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ