1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৩০ মিনিটের ব্যবধানে মা-মেয়ের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩ ১১:১৯ pm

সাতক্ষীরায় মায়ের মৃত্যুর খবর শুনে হার্টঅ্যাটাকে মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে এ ঘটনা ঘটে।

মৃতের স্বজনরা জানান, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের মরহুম আশরাফ গাজীর স্ত্রী নবীজান বিবি (১০৩) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবর পেয়ে নবীজান বিবির মেয়ে খাদিজা বেগম (৭২) হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের মরহুম শামছের ঢালীর স্ত্রী। মঙ্গলবার জোহরের নামাজের পর খাদিজা বেগমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অপরদিকে নবীজান বিবির জানাজা শেষে গোদাড়া গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানান খাদিজা বেগমের ছেলে অহিদুল ইসলাম।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ