
আজ মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহের গফরগাঁও পৌহরের মধ্যবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।অগ্নিকান্ডে ফলে ৬জুয়েলারি দোকান ও ৩টি বাসা পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতিকর পরিমান প্রায় কোটি টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।বাজারে আগুনের ভয়াবহতা দেখে হার্টএটাক করে আবুল হোসেন(৫৫)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।সে পৌর শহরের মধ্যবাজার এলাকার ব্যবসায়ী।
আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী ও বাসায় থাকা নারীপুরুষসহ কমপক্ষে ৫ আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।তারা হলো-রওশন আরা(৩৬) ও ইতি(১৬)।ব্যবসায়ী ও দমকলবাহিনী কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনেন।ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকান মালিকরা হলেন-বিজয় রায়,বাদল রায়,লিটন রায়,সুনিল কর্মকার,নয়ন পন্ডিত ও কনক রায়।
অগ্নিকান্ডে জুয়েলারি ব্যবসায়ী বিজয় রায়,সুনিল কর্মকার ও কনক রায়ের বাসা পুড়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমান,সহকারী কমিশনার(ভূমি)ইয়াসিন খন্দকার,গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মদ ঘটনা স্থল পরিদর্শন করেন।সন্ধ্যা সোয়া ৫টার দিকে জুয়েলারি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দমকলবাহিনী কর্মীরা জানান।
ভিন্নবার্তা/এমএসআই