
যুগ-পুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম শুভ জন্ম মহোৎসব নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্বীর্যের মাধ্যমে নানা আয়োজনে পালিত হয়েছে।
অনুকূল চন্দ্রের ১৩৫তম শুভ জন্মদিবস উপলক্ষে পৌর শহরের সাতপাই সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে শুক্রবার সকালে ঊষাকীর্ত্তন ও বিনতি প্রার্থনা এবং উৎসব অঙ্গন থেকে শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের উৎসব উদযাপন কমিটির সভাপতি কিরণ দেবনাথ ও সম্পাদক টিটু সরকারের নেতৃত্বে ভক্ত নারী পুরুষের অংশগ্রহণে শেভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসব অঙ্গনে এসে শেষ হয়।
এছাড়াও উৎসব অঙ্গনে সমবেত প্রার্থনা,আলোচনা সভা,প্রসাদ বিতরণ এবং দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই