1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডা. সেব্রিনা ফ্লোরা সুস্থ, দেশে ফিরছেন বৃহস্পতিবার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ১১:৪১ pm

সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সুস্থ হয়েছেন। আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় একটি ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।

বুধবার (২৮ ডিসেম্বর) রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মীরজাদী সেব্রিনা অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। কাল সন্ধ্যায় তিনি দেশে আসবেন বলে পারিবারিকভাবে জানতে পেরেছি।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন মীরজাদী সেব্রিনা। এরপর তাকে রাজধানীর একটি বড় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে অবশেষে আগামীকাল দেশে ফিরছেন তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ