
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যাওয়া প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় দিনেই বড় লিডের পথে রয়েছে অস্ট্রেলিয়া। শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার।
প্রতিবেদন লেখার সময় অজিদের স্কোর ২ উইকেটে ২০১ রান।
ডেভিড ওয়ার্নার ১২১ ও স্টিভেন স্মিথ ৪৫ রানে ব্যাট করছেন। শততম টেস্টে শতক হাঁকিয়ে ওয়ার্নার ঢুকে গেছেন এলিট ক্লাবে। শততম টেস্টে শতক হাঁকানো মাত্র দশম ব্যাটার তিনি। আর অস্ট্রেলিয়ান হিসেবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ১০০তম ম্যাচে সেঞ্চুরি করেছেন তিনি। এর আগে অজিদের মধ্যে এই গৌরব ছিল কেবল রিকি পন্টিংয়ের।
ওয়ার্নারের আগে শততম টেস্টে শতক হাঁকানো ব্যাটাররা হলেন – ইংল্যান্ডের মাইকেল কলিন কউন্ড্রি, অ্যালেক স্টুয়ার্ট, জো রুট, পাকিস্তানের জাবেদ মিয়াদাদ, ইনজামাম উল হক, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, হাশিম আমলা এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
এদের মধ্যে পন্টিং হলেন ব্যতিক্রম। তিনি শততম টেস্টের উভয় ইনিংসেই শতক হাঁকিয়েছিলেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ