
কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।
সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটারে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘খেলোয়াড় ও প্রযুক্তিগত দলকে ধন্যবাদ।
তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে। ’
পোস্টে আলবার্তো ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে তাকে স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ ও ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে উদযাপন করতে দেখা গেছে।
দ্বিতীয় একটি বার্তায় ফার্নান্দেজ লিখেছেন- ‘আমরা একসঙ্গে, সবসময় ঐক্যবদ্ধ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আর কোনো কথা নেই। ’
এ পোস্টের সঙ্গে প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে- সতীর্থদের ঘিরে থাকা অবস্থায় কাতারে বিশ্বকাপ তুলছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।