1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

স্ত্রীকে নিয়ে নাইটক্লাবে আর্জেন্টিনার স্ট্রাইকার, যেতে হলো হাসপাতালে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:২২ pm

রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালে ফ্র্যান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দলটির তারকা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ়ের স্ত্রী অগাস্টিনা গান্ডোলফো দোহায় নৈশ পার্টিতে গিয়েছিলেন বোনকে নিয়ে।

সেখানে সব কিছু ভালোই চলছিল। খাদ্য-পানীয়সহ পার্টি ভালোই উপভোগ করছিলেন অগাস্টিনা। হঠাৎ বুঝতে পারেন পানীয়র সঙ্গে শক্ত কিছু একটা তার গলায় চলে গেল। এরপর স্ত্রীকে নিয়ে সোজা হাসপাতালে ছুটতে হল লাউতারোকে।

পরে দেখা যায় পানীয়র বোতলের মধ্যে ছিল একাধিক কাচের টুকরো। অগাস্টিনা বুঝতে পারেন তার গলাতেও চলে গিয়েছে কাচের টুকরো। বড় বিপদ আশঙ্কায় বোনকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে যান লাউতারোর স্ত্রী। তাদের সঙ্গে ছিলেন অগাস্টিনার বোনের প্রেমিকও। নাইটক্লাব থেকে দ্রুত হাসপাতালে পৌঁছান তারা।

হাসপাতালে যাওয়ার আগে যোগাযোগ করা হয় দোহায় আর্জেন্টিনার দূতাবাসের সঙ্গেও। খবর পৌঁছায় আর্জেন্টিনা শিবিরেও। উদ্বিগ্ন হয়ে পড়েন লিওনেল মেসিসহ সকলেই।

বড় বিপদ এড়ানো গেলেও সংশ্লিষ্ট নৈশ ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন লাউতারোর স্ত্রী। পানীয়ের বোতলের মধ্যে কীভাবে ভাঙা কাচের টুকরো এল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গ, কাতার বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি লাউতারো। চলতি বিশ্বকাপে এখনও কোনো সাফল্য পাননি আর্জেন্টিনার হয়ে ৪৫ ম্যাচে ২১ গোল করা এই স্টাইকার।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ