
বড় লক্ষ্যের আভাস মিলেছিল আগেই। ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল কেবল দেড়শ রানে।
এরপর ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি পেয়েছেন সফরকারী দুই ব্যাটার। বাংলাদেশের সামনে তারা দাঁড় করিয়েছে পাঁচশ ছাড়ানো লক্ষ্য।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের দরকার ৫১৩ রান। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০০ রান করে ভারত। জবাব দিতে নেমে ১৫০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ