1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিজয় দিবসের ম্যারাথনে অংশ নিলেন দেশি-বিদেশি ৫৭১ দৌড়বিদ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ৪:০৭ pm

গাজীপুরের শ্রীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শ্রীপুর হাফ ম্যারাথন সম্পন্ন হয়েছে। এ ম্যারাথনে দেশি-বিদেশি ৫৭১ জন দৌড়বিদ অংশ নেন।

শনিবার দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে দৌড়বিদরা শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ মাঠে জড়ো হন। ভোর সাড়ে ছয়টায় কলেজ মাঠ থেকে ম্যারাথন দৌড় শুরু হয়।

ম্যারাথনে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ শ্রীপুর হাফ ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ম্যারাথনের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। এসময় বক্তব্য দেন শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুন্নবী আকন্দ।
শ্রীপুর হাফ ম্যারাথনের প্রধান সমন্বয়কারী মো. তুহিন আহমেদ জানান, চলতি বছরের ১৪ অক্টোবর মহান বিজয় দিবস ম্যারাথন-২০২২ অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়। চীন, জাপান ও ভারতের ৯ দৌড়বিদসহ ৫৭১জন দৌড়বিদ সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এ ম্যারাথনে অংশগ্রহণ করেন। স্বেচ্ছাসেবী সংগঠন স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) এ ম্যারাথনের আয়োজন করে। রানিং পার্টনার হিসেবে ছিল গাজীপুর রানার্স। ১১০জন স্বেচ্ছাসেবীর প্রচেষ্টায় ২০০ জন দৌড়বিদরা ৫ কিলোমিটার, ২০০ জন ১০ কিলোমিটার ও ১৭১ জন ২১ কিলোমিটার ম্যারাথনে অংশগ্রহণ করেন।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ