1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শক্তি বাড়ানোর লক্ষ্য নিয়ে ন্যাটোর মন্ত্রীদের বৈঠক চলছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২ ১০:৩২ am

কৃষ্ণ সাগরের তীরবর্তী তথা জোটের পূর্ব দিকের দেশগুলোর নিরাপত্তায় সমর্থন জানাতে রোমানিয়ায় বৈঠকে বসেছেন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই বৈঠক আজ বুধবার পর্যন্ত চলবে। পূর্ব দিকে জোটের শক্তি আরো বৃদ্ধি করা হবে মন্ত্রীদের অন্যতম প্রধান আলোচ্য।

ন্যাটো বলছে, রাশিয়া পশ্চিমাদের মিত্র প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণের পর জোটের পূর্ব দিকের দেশগুলোর নিরাপত্তার প্রয়োজন বেড়েছে।

ন্যাটোর নতুন পরিকল্পনার অংশ হিসেবে এ অঞ্চলের স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায় ন্যাটোর চারটি নতুন সেনাদল মোতায়েন করা হয়েছে। গত জুনে স্পেনের মাদ্রিদে জোটের সম্মেলনে সেনাসংখ্যা বাড়ানোর কথাও জানানো হয়।

২০১৪ সালে রাশিয়া কর্তৃক ইউক্রেনের ক্রিমিয়া অধিগ্রহণ করার পর ২০১৭ সালের দিকে বাল্টিক সাগরের তীরের তিন দেশ ও পোল্যান্ডে ন্যাটোর সেনা মোতায়েন করা হয়েছে। ন্যাটোর পূর্বাঞ্চলে রোমানিয়াকে কেন্দ্র করে জোটের গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে।

এ বিষয়ে ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেন, জোটভুক্ত দেশগুলোর মধ্যে সংহতি প্রকাশ করতে বিভিন্ন প্রান্তে সেনা মোতায়েন করা হচ্ছে। ন্যাটো মহাসচিবের মুখপাত্র ওয়ানা লুংগেস্কু বলেন, ‘রাশিয়ার ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে আমরা জোটের পূর্ব প্রান্তে প্রতিরোধ ও প্রতিরক্ষার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি অব্যাহত রেখেছি। ’

রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ কোনোভাবেই মেনে নেবে না মস্কো। ন্যাটোর পূর্বাঞ্চলীয় সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনকে ন্যাটোর অংশ করে নেওয়ার উদ্যোগই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তাৎক্ষণিক কারণ।

গত ১৫ নভেম্বর পোল্যান্ডের মাটিতে প্রতিবেশী ইউক্রেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন নিহত হয়। ন্যাটোসহ পশ্চিমারা কার্যত স্বীকার করে নিয়েছে যে রাশিয়া নয়, বরং ইউক্রেনই ভুলক্রমে ওই ক্ষেপণাস্ত্র পোলিশ সীমান্তের ওপারে ছুড়েছিল। কিন্তু এর পরিপ্রেক্ষিতে ন্যাটো বলছে, সত্যিকার অর্থেই ক্ষেপণাস্ত্রটি রাশিয়া ছুড়লে তার জবাব দেওয়ার প্রয়োজন পড়ত।

বর্তমানে ফরাসি সেনারা রোমানিয়ার ট্রান্সসিলভানিয়া অঞ্চলের সিনকু ঘাঁটিতে ন্যাটো সেনাদের নেতৃত্বের ভূমিকায় রয়েছে। কয়েক মাস ধরে ফ্রান্সের ৫০০ সেনা পোল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছে। এ বিষয়ে ন্যাটো জানায়, যেকোনো হুমকি মোকাবেলায় একসঙ্গে প্রতিরোধ করতে পারার দক্ষতা অর্জনের জন্যই তাদের এ প্রশিক্ষণমূলক তৎপরতা চলছে।

তবে ন্যাটো জোট যে গতিতে রোমানিয়ায় নিজেদের অবস্থান জোরদার করতে চাচ্ছে, তার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছে দেশটি। ২০০৪ সালে ন্যাটোভুক্ত হওয়া রোমানিয়ার অবকাঠামোগত ঘাটতির কারণে জোটের যুদ্ধ সরঞ্জাম পরিবহনসহ যাবতীয় পরিকল্পনায় চ্যালেঞ্জের মুখোমুখি হয় ন্যাটো। তবে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পুরো অঞ্চলে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। পোল্যান্ড ২০৩৪ সাল নাগাদ দুই হাজার কিলোমিটার সড়ক ও নতুন সেতু নির্মাণের কাজে হাত দিয়েছে।

শুধু স্থল সেনা মোতায়েনই নয়, বরং রোমানিয়ার কনস্টান্টায় ন্যাটোর বিমানঘাঁটির সক্ষমতা বাড়াতেও নজর দিয়েছে ন্যাটো। মাদ্রিদে ন্যাটোর সম্মেলনের সময় স্পেন ঘোষণা দেয় যে তারা কনস্টান্টায় জোটের বিমানঘাঁটিতে ১৩০ জন সেনাসহ সাময়িকভাবে আটটি এফ-১৮ যুদ্ধবিমান পাঠাবে। এ ছাড়া ইরান ও উত্তর কোরিয়ার দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকি প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রও রোমানিয়ায় আংশিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা স্থাপন করেছে।

সূত্র : ডয়চে ভেলে



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ