1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নায়িকার গাড়িকে ধাক্কা মেরে, দুমড়ে-মুচড়ে নিয়ে গেল ট্রাক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ২:১৯ pm

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অভিনেত্রী ফারিন খান। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় রাজধানীর শ্যামলীতে একটি ট্রাকের সঙ্গে তাঁর গাড়ির দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে চালকসহ তিনজন ছিলেন। প্রাণে বাঁচলেও শরীরে আঘাত পেয়েছেন, তবে সেটা বড় কিছু নয় বলে কালের কণ্ঠকে জানালেন ফারিন।

শুক্রবার দুপুরে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ফারিন দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শিউরে ওঠেন। বলছিলেন, ‘আমরা শ্যামলী অতিক্রম করার সময় মনে হলো গাড়িকে কিছু একটা ধাক্কা মেরেছে। এরপর আমরা ছিটকে একদিকে পড়ে যাই। খেয়াল করলাম ট্রাকটি আমাদের গাড়িকে টেনে নিয়ে যাচ্ছ। মনে হচ্ছিল আমরা এক্ষুনি শেষ হয়ে যাব। ’

অভিনেত্রী ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন জানিয়ে বলেন, ‘জাস্ট আমরা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছি। প্রায় পাঁচ মিনিট ধরে গাড়িকে টেনে নিয়ে গেছে। আমাদের চালক সাহস করে ব্যাক গিয়ার করে গাড়িটিকে পেছনের দিকে নিতে গিয়ে পাংচার বিকট শব্দে চাকা পাংচার হয়ে গাড়িটি থেমে যায়। অনেকেই দৌঁড়ে এসে আমাদের গাড়ি থেকে বের করে। ’

অভিনেত্রীর পাঠানো ছবিতে দেখা যায় তাঁদের বহন করা গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। ফারিন জানান, নিকেতনে শুটিং শেষ করে সাভারের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে। তাঁর সঙ্গে চালক ছাড়াও এক ছোটবোন ছিলেন। দুজনই সামান্য আঘাত পেয়েছেন তবে এখন শঙ্কামুক্ত।

২০১৭ সালে জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ফারিন। মাঝে পড়ালেখার জন্য তিন বছরের বিরতি নেন তিনি। গত বছরের শেষ থেকে ফের শোবিজে কাজ করছেন এই নায়িকা।

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে ফারিন অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি। এ ছবিতে তার নায়ক তানভীর তনু। অন্যদিকে শিপন মিত্রের বিপরীতে ‘ফেসবুক’ ছবির কাজও শেষ। এ ছবিটিও রয়েছে মুক্তির অপেক্ষায়।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ