1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হরমোনের কারণে মানসিক চাপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ৯:৪৪ am

দুশ্চিন্তায় শরীর থেকে আমাদের স্ট্রেস হরমোন নিঃসৃত হয়। স্ট্রেস হরমোনগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাড্রিনালিন, কর্টিসল ও নরএপিনেফ্রিন। অ্যাড্রিনালিন হার্টবিট বাড়ায়, রক্তচাপ বাড়ায় এবং শক্তি সরবরাহ বৃদ্ধি করে। কর্টিসল রক্তে চিনির পরিমাণ ও আমাদের মস্তিষ্কে গ্লুকোজের সরবরাহ বাড়ায়।

কর্টিসল আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে। দৈহিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে ও প্রজননক্ষমতা কমিয়ে দেয়। নরএপিনেফ্রিন হার্টবিট বাড়িয়ে দেয়। সঙ্গে উচ্চ রক্তচাপ বাড়ায়, ফ্যাট বা চর্বি ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। শরীরের জরুরি অবস্থায় গ্লুুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে।

লক্ষণ

অনবরত এই হরমোনগুলো নিঃসৃত হলে অনেক সমস্যা দেখা দিতে পারে। যেমন—

– হৃদযন্ত্রের ও পরিপাকতন্ত্রের ওপর প্রভাব পড়া

– ত্বকে ব্রণ সৃষ্টি

– যৌন ক্ষমতা হ্রাস

– অনিয়মিত মাসিক

– রোগ প্রতিরোধ ক্ষমতা কমে

– স্থূলতা ইত্যাদি সমস্যা তৈরি করে

এ ছাড়া মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, দুশ্চিন্তা হওয়া, বিষণ্নতা, মাথা ব্যথা, অনিদ্রা, শরীর ব্যথা, মনোযোগে বিঘ্ন ঘটা, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, শ্বাসকষ্ট হওয়া, বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।

করণীয়

উদ্বেগ থেকে মুক্তি দেবে এমন কোনো ওষুধ নেই। তবে জীবনযাত্রায় পরিবর্তন আনলে উদ্বেগ কমতে পারে।

– প্রতিদিন আধা ঘণ্টা ব্যায়াম করুন

– রুটিন মেনে ঘুমান

– কাজ থেকে বিরতি নিন

– কিছু কিছু সময়ের জন্য কম্পিউটার, ফোন ও টিভি থেকে দূরে থাকুন

– শরীরকে বিশ্রাম দিন

– পুষ্টিকর খাবার খান

– কাছের মানুষের সঙ্গে আড্ডা দিন

সমাজে প্রতিনিয়ত আমাদের চাপ মোকাবেলা করেই বাঁচতে হয়। শরীর থেকে নিঃসৃত নানা ধরনের হরমোন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। নির্ভার থাকতে নিজের পছন্দের কাজ করুন। মানসিক শান্তি পেতে বই পড়তে, নিয়ম করে হাঁটতে বা বাগান করতে পারেন। মানসিক চাপের কারণে বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, পিঠে ব্যথা হয়, অতিরিক্ত ঘাম হয়, মাথা ঘোরে, বমি বমি ভাব হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পরামর্শ দিয়েছেন

ডা. মো. মাজহারুল হক তানিম

হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ

ডাক্তার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ, ঢাকা



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ