1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মানববন্ধনকারী জানেন না শাকিব খানের দোষ কী!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ ১:৪৪ am

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া শাকিব খান ইস্যুতে শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কয়েকজনকে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করতে দেখা গেছে। ‘শাকিব করেছে আমি করলে দোষ কী?’ এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে মানববন্ধন অংশ নেওয়া এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় আপনি কেন দাঁড়িয়েছেন এখানে? ওই ব্যক্তি বলেন, ‘আমি এখানে দাঁড়িয়েছি শাকিব খান যেন ভালোভাবে চলে এই জন্য। ’

প্রশ্ন করা হয়- শাকিব কী করেছে? ওই ব্যক্তি বলেন, ‘আমি সঠিক জানি না। ’ তাঁকে বলা হয়, তাহলে এই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়েছেন কেন? তিনি বলেন, ‘আমাকে দাঁড়াতে বলেছে।

’ কে বলেছে জানেন না তিনি।

মানববন্ধনে এক কিশোর অংশ নেন। তাঁকে জিজ্ঞেস করা হয় কে দাঁড় করিয়েছে? কিশোর উত্তর দেয় ‘লোক লোক। ’ বিস্তারিতভাবে সে জানায়, এখানে এক ভাই ছিল সেই তাঁকে দাঁড় করিয়েছে। ওই কিশোর নিজের ভুল হয়েছে বলেই সরে পড়ে।

রাজু ভাস্কর্যের পাশেই দাঁড়ানো টিম পজেটিভের সদস্য পরিচয় দেওয়া এক যুবক উল্টো সুরেই বললেন, ‘শাকিব খান বাংলা চলচ্চিত্রে অনেক কিছু করছে। এখন তাঁকে নিয়ে মাথাব্যাথা কেন? আরো অনেক নায়িকাই তো অনেক কিছু করে তাঁদের নিয়ে তো কেউ মাথা ঘামায় না। ’

মানববন্ধনে অংশ নেওয়া তরুণেরা

আপনি কি শাকিব খানের ভক্ত? এমন প্রশ্নের জবাবে যুবক বলেন, ‘আমি ভক্ত না। আমি পজেটিভ নিয়ে কাজ করি। আমি মনে করি এক হাতে তালি বাজে না। ’

টিএসসির রাজু ভাস্কর্য এলাকায় মানববন্ধনে মূলত চার তরুণকে দেখা গেছে। যারা শাকিব খানের সমসাময়িক কর্মকাণ্ডের প্রতিবাদ করতে এসেছেন বলে জানালেন।

বুবলী ও শাকিব দুজনই বাচ্চা প্রসঙ্গে একই সঙ্গে বিবৃতি দিয়েছেন এরপর কি আর কথা থাকতে পারে? এ প্রসঙ্গে মানববন্ধনে অংশ নেওয়া এক তরুণ বলেন, ‘ওদের কথা না থাকতে পারে কিন্তু আমাদের থাকা উচিত কারণ আমরা সমাজে বাস করি ওদেরকে ফলো করি, শাকিব খান একটা কাজ করলে আমরা শাকিব খানকে ফলো করি। ’

ওই তরুণ বলেন, ‘অনেক তারকাই বিয়ে করছে কিন্তু তাদের ব্যাপারটা মিউচুয়ালি হয়ে যাচ্ছে। কিন্তু শাকিব খান গোপনে বিয়ে করেছে, সে স্ত্রীদেরকে স্বীকৃতি দিচ্ছে না। এই ব্যাপারটা নিয়েই আমরা কনসার্ন। সুপারস্টার যা খুশি তা করতে পারবে না। অপু এবং বুবলীর সঙ্গে যা ঘটেছে এমন ব্যাপার যেন আর না হয়। সমাজে এই ধরনের ব্যাধি না ছড়ায় আমরা সেই ব্যাপারটা দেখব। ’

তরুণরা জানান, শিগগির শাকিব খানকে এ ব্যাপারে একটি আইনি নোটিশ পাঠাবেন।

সম্প্রতি শাকিব খান ও বুবলীর গোপনে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ পায়। বুবলীর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিষয়টি সামনে আসে। এরপর শাকিব খান ও বুবলী দুজনই একইসঙ্গে ফেসবুকে পোস্ট দিয়ে নিজেদের সন্তান শেহজাদ খান বীরকে পরিচয় করিয়ে দেন। এই ঘটনার কয়েকদিন পর শাকিব খান ও পূজা চেরীর প্রেমের গুঞ্জন চাউর হয়। পরবর্তীতে শাকিব খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমন গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানান।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ