1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিএনপি নাশকতা করলে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না: নাছির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ১:০৪ am

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপির কোন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না করে বিএনপি রাজপথে থাকলে কারও আপত্তি থাকার কথা নয়। কিন্তু অতীতের মত নাশকতা ও ধ্বংসাত্মক অরাজকতায় তারা যদি জনগণকে জিম্মি করে তাহলে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। আমরা যে কোনো অপরাজনীতি ও নাশকতাকে জনগণকে নিয়েই প্রতিহত করবো।

মঙ্গলবার (১১ অক্টোম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সাবেক সদস্য জননেতা পুলিন দে’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, পুলিন দে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি কোনো অপশক্তিকে পরোয়া করেননি। এই শিক্ষাটা তাঁর কাছ থেকে পেয়েছি। আজ কোনো অপশক্তির কাছে আওয়ামী লীগ মাথা নত করে না।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ।

ভিন্নবার্তা  ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ